ঢাকার পরিচ্ছন্নতায় পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-14T18:04:14+06:00
2026-11-14T18:04:14+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকার পরিচ্ছন্নতায় পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৪ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ নাগরিকদের সমন্বয়ে পাড়া-মহল্লায় কমিটি গঠনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনায় একটি সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মীর শাহে আলম জানান, ঢাকা মহানগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ২০টি আঞ্চলিক কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো নয়, বরং একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া পরিবেশসম্মত উপায়ে মেডিকেল বর্জ্য শোধনের ব্যবস্থা করতে আমিনবাজারে নতুন একটি উইং স্থাপনের জন্যও প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত