বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-14T17:49:32+06:00
2026-11-14T17:49:32+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৯ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারেক রহমানকে নিয়ে প্রকাশিত বিবরণে বলা হয়েছে, নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো তাঁকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান দেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্যে তাঁকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান।

বিবরণে আরও বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়।

২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে এবারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত