বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বরং আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য শুধু পুঁজি কিংবা অবকাঠামো যথেষ্ট নয়। এ ক্ষেত্রে আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
জ/দি