পাকিস্তানের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-12T16:23:53+06:00
2026-11-12T16:23:53+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
পাকিস্তানের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:২৩ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে অংশ নিতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি জুনিয়র টাইগাররা। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে পাকিস্তান। দুই ওপেনার হাইম খান ও উসমান খান দুজনই তুলে নেন অর্ধশতক। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের বোলার রবিউল অনিক। তবে সেটিই ছিল ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য।

এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি বোলিংয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি জুনিয়র টাইগাররা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাটিংয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন আল মুহি। তিনি তুলে নেন অর্ধশতক।

অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও রানের দেখা পাননি।

শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে না পেরে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সেই লক্ষ্য পাকিস্তান সহজেই পেরিয়ে যাওয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় জুনিয়র টাইগারদের।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত