চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উল্টে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-11-07T11:23:48+06:00
2026-11-07T11:23:48+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উল্টে নিহত ২, আহত ১৫
নিউজ ডেস্ক
⏲ ১১:২৩ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, তিশা পরিবহনের একটি বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষাসফরের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি।

পথে সাতকানিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত লেন অতিক্রম করে মহাসড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতাল এবং সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫) নামে দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি নুরুল আবছার আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত