শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী, সৎ ও মানবিক হতে হবে। আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়াতে হবে। শুধু মক্কেলের দেওয়া ফি বা অর্থের বিষয়টি গুরুত্ব না দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিকতা ও সততা বজায় রাখা জরুরি। আগামী প্রজন্মের হাত ধরেই দেশ ও সমাজের জন্য একটি মসৃণ ও প্রগতিশীল পথ তৈরি হবে।