মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেরাই চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-06T09:09:15+06:00
2026-11-06T09:09:15+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেরাই চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:০৯ এএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব।

তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে জানা যায়, হোসেইন তাইয়েব বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’

তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের বহিঃপ্রকাশ।

ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের পেছনে বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। একই সঙ্গে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের ক্লান্তিও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

তাঁর মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিজেদের পরিকল্পনা অনুযায়ী পরিবর্তনের যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে, তা প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং এ প্রচেষ্টার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত