শ্রমিক আন্দোলন ঘিরে অস্থিতিশীলতার চেষ্টা করছে বাইরের শক্তি: গোলাম পরওয়ার

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-05T13:24:51+06:00
2026-11-05T13:24:51+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
শ্রমিক আন্দোলন ঘিরে অস্থিতিশীলতার চেষ্টা করছে বাইরের শক্তি: গোলাম পরওয়ার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৪ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, বাইরের শক্তি নিজেদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়নে এ পরিস্থিতিকে কাজে লাগানোর পাঁয়তারা করছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের ক্ষেত্রে সরকার দলীয়করণ করেছে, যা সম্পূর্ণ অনুচিত। শিল্পের সঙ্গে শ্রমিকদের স্বার্থ গভীরভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প টিকে থাকবে। শিল্পমালিক ও শ্রমিকদের যেকোনো সমস্যা ভারসাম্যপূর্ণভাবে সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শ্রমিক আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সাধারণ শ্রমিকেরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি শিল্পের ক্ষতি হয় এবং দেশের অর্থনীতির গতিশীলতা ব্যাহত হয়-এমন আন্দোলন থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত