নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছে: রাশেদ খাঁন

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-05T10:43:04+06:00
2026-11-05T10:43:04+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছে: রাশেদ খাঁন
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৪৩ এএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের ‘গুপ্ত’ সদস্য বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদার) রাশেদ খাঁন। তাঁর দাবি, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলনের সময় সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সাদ্দামের নেতৃত্বে মিছিলে অংশ নিয়েছিলেন।

বুধবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকা সাদিক কায়েম বর্তমানে জামায়াতের নেতা। শ্রমিক তৌফিকের মৃত্যু নিয়ে সাদিক কায়েমের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, বিএনপি সরকার তৌফিককে হত্যা করেছে—এমন দাবির পক্ষে তাঁর কাছে কোনো প্রমাণ আছে কি না। প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বানও জানান তিনি।

রাশেদ খাঁন তাঁর পোস্টে সাদিক কায়েমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লেখেন, শ্রমিক তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সাদিক। একই সঙ্গে সরকারকে শ্রমিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি ‘শ্রমিক মারার সরকার, আর নয় দরকার’ স্লোগান দিয়েছেন।

এর জবাবে রাশেদ খাঁন দাবি করেন, গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত খবর অনুযায়ী, হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক পরিচয়ধারী বিক্ষুব্ধ দুর্বৃত্তদের হামলায় তৌফিকের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে পদত্যাগ দাবি করার সমালোচনা করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে সাদিক কায়েমের মতো ব্যক্তিরা আবার ছাত্রলীগে যোগ দেবেন। আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের সময় সাদিক কায়েম সাদ্দামের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁদের ‘সুসময়ের কৌশলী বিপ্লবী’ বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

নিজের বক্তব্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শ্রমিক হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী লীগের তাণ্ডবকে আরও উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন। এ ধরনের ‘ভুয়া ন্যারেটিভের’ বিষয়ে বাংলাদেশপন্থি সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁনের দাবি, সরকার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরাতে সক্ষম হওয়ায় একটি পক্ষ হতাশ হয়েছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিপদে ফেলার যে পরিকল্পনা ছিল, তা সফল না হওয়ায় তারা এমন বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত