প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-04T13:11:37+06:00
2026-11-04T13:11:37+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১১ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এ কারণে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আধুনিকায়নের কাজের জন্য আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। যেসব প্রিপেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারের গ্রাহকেরা এ সমস্যার মুখে পড়তে পারেন।

এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের আগেই প্রিপেইড মিটারে প্রয়োজনীয় পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো প্রয়োজনে গ্রাহকেরা ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত