জাতিসংঘ মিশনে কঙ্গোর পথে বিমান বাহিনীর ১১১ সদস্য

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-04T13:08:01+06:00
2026-11-04T13:08:01+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
জাতিসংঘ মিশনে কঙ্গোর পথে বিমান বাহিনীর ১১১ সদস্য
জবাবদিহি ডেস্ক
⏲ ১:০৮ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্য।

বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশে রওনা হন তারা।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। তাদের মিশন সফল ও নিরাপদ করতে বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সদস্যদের বিদায় জানান।

কঙ্গোতে সংঘাত নিরসনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন মিশনে যাত্রার আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত