শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-11-03T11:40:56+06:00
2026-11-03T11:40:56+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
⏲ ১১:৪০ এএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

শিল্পনগরী গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ ও আশপাশের এলাকার অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে সাধারণ ছুটি ঘোষণার পরও পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস ও ডিভাইন কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কথা বলে মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি নাশকতার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত