সীতাকুণ্ডে পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

দেশজুড়ে

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। তার পরিবারের আবাসন ও জীবিকার ব্যবস্থা করার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম।

2026-11-03T10:01:22+06:00
2026-11-03T10:01:22+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সীতাকুণ্ডে পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
⏲ ১০:০১ এএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
Advertisement
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। তার পরিবারের আবাসন ও জীবিকার ব্যবস্থা করার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাব্বি ও তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রাব্বির হাতে ফুল, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন ইউএনও মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে ইউএনও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন রফিকুল ইসলাম রাব্বি। তার এ সাফল্য প্রশংসনীয়। পাশাপাশি পরিবারের বর্তমান আর্থিক ও আবাসনসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি খাসজমিতে তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, পরিবারের জীবিকা নির্বাহের সুবিধার্থে রাব্বির বাবার জন্য একটি মুদি দোকান প্রতিষ্ঠা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা, স্থানীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত