প্রাইজ বন্ডের ১২৫তম ড্র: বিজয়ীদের তালিকা প্রকাশ

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-11-02T19:25:20+06:00
2026-11-02T19:25:20+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
প্রাইজ বন্ডের ১২৫তম ড্র: বিজয়ীদের তালিকা প্রকাশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২৫ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ের বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

গতকাল রোববার প্রাইজ বন্ডের এই ড্র অনুষ্ঠিত হয়। তবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে আজ সোমবার। বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে তালিকাটি প্রকাশ করা হয়।

এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী ০৯২৩২৮৩ নম্বরের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর-০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ৪০টি নম্বরের প্রতিটি ১০ হাজার টাকা করে পাবে।

প্রাইজ বন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এই ড্রয়ের আওতায় থাকে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সাধারণত প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত