মুকসুদপুরের দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষার্থী অকৃতকার্য

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-02T18:20:14+06:00
2026-11-02T18:20:14+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মুকসুদপুরের দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষার্থী অকৃতকার্য
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৬:২০ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে ওই শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য। জেলার মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করা একমাত্র কলেজ এটি। অথচ প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ১৪ জন।

গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের শূন্য পাসের তালিকায় স্থান পেয়েছে কলেজটির নাম। প্রতিষ্ঠান কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ স্বর্ণা রানী বিশ্বাস বলেন, ‘কলেজটি গ্রাম এলাকায় হওয়ায় শিক্ষার্থী তেমন পাওয়া যায় না। এ কারণে শিক্ষকেরাও নিয়মিত কলেজে আসেন না। এবার একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও কৃতকার্য না হওয়ায় আমি লজ্জিত। আগামীতে ভালো ফলাফল করার চেষ্টা করব।’ জানা গেছে, প্রতিষ্ঠানটির এমন ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত