২০২৬ সালের আলিম পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে জানানো হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। নির্ধারিত পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।
অনলাইনে যেভাবে ফল দেখবেন
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের অনলাইন সেবা-১ কর্নারে গিয়ে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে।
এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মুঠোফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট হবে:
HSC MAD রোল নম্বর 2026
উদাহরণ: `HSC MAD 123456 2026`
বার্তাটি লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
জ/শা