চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

দেশজুড়ে

চাঁদাবাজির একাধিক অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মাসুম খান রাজেশ নামে বিএনপির এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

2026-10-26T08:23:37+06:00
2026-10-26T08:23:37+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক
⏲ ৮:২৩ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
চাঁদাবাজির একাধিক অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মাসুম খান রাজেশ নামে বিএনপির এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর রায়েরবাজার এলাকায় নিজ বাসার কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, চাঁদাবাজির একাধিক অভিযোগ থাকায় মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৮টার দিকে তাঁর বাসার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রস্তুত করা চাঁদাবাজদের তালিকায় মাসুম খান রাজেশের নাম রয়েছে। মোহাম্মদপুর এলাকায় সংঘটিত কয়েকটি চাঁদাবাজির ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জ/শা


  বিষয়:   রাজধানী  বিএনপি  চাঁদাবাজি  গ্রেপ্তার  ডিবি  পুলিশ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত