গোপালগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জ প্রতিনিধি :

দেশজুড়ে

2026-10-17T14:26:13+06:00
2026-10-17T14:26:13+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
গোপালগঞ্জ প্রতিনিধি :
⏲ ২:২৬ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা -২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮ টায় সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন গোপালগঞ্জ-২ আসনের  সংসদ সদস্য ডা: কে এম বাবর এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। এসময় সেখানে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো : আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। 

ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালে হিন্দু সম্প্রদায়ের জনগন যাতে নির্বিঘ্নে সকল কার্যক্রম চালাতে পারে সেজন্য পুলিশ বাহিনী সজাগ রয়েছে। আমি বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে দেখেছি সর্বত্র পরিস্থিতি ভালো। 

এর আগে ঢাকা রেঞ্জ ডিআইজি গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। ঢাকা রেঞ্জ ডিআইজি বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান পূজা মন্ডপগুলি পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কেএম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য এস.এম. জিলানী,জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহসহ (বিপিএম-সেবা) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত