পাঁচবিবিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-14T19:02:31+06:00
2026-10-14T19:02:31+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৭:০২ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে পাঁচবিবি সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৫ সালে অত্র বিদ্যালয়ের উত্তীর্ণ ৩৩ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোট ১৮জন এবং সাধারণ গ্রেডে পেয়েছে ১৫ জন। মোট ৩৩ জন।এই ফলাফল উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে।

‎এই কৃতিত্বপূর্ণ সাফল্যকে মূল্যায়ন করতে আজ ১৪ই অক্টোবর বুধবার বেলা ১১ টায় পাঁচবিবি সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্কুল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাজিব হাসান রনি।

সহকারি শিক্ষক শাসবা শেহের শিমু ও মোনালিসা পারভীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলাল,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিতা রানী মহন্ত,উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি এমদাদুল হক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাফিউল ইসলাম রুবেল,সদস্য এসএম রকিবুল হাসান সুমন ও অভিভাবক মিলি আক্তার।

‎বিদায়ী বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, সংহিতা বর্ণমালা প্রামাণিক, আলভী হামিদ সামী ও কাশপিয়া হোসেন। শেষে সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‎অতিথিবৃন্দ। বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য ও তাদের উন্নত ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে স্কুলের উন্নতিতে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত