অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-14T16:26:20+06:00
2026-10-14T16:26:20+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:২৬ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়া সফরেও হতাশা কাটাতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনে টসের পর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন দলের প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকে কোনোমতে দেড়শ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশের সংগ্রহ।

শারমিন ৯৩ বলে করেন ৫০ রান। অন্যদিকে, স্বর্ণা ৭১ বলে ৫৪ রান করেন। ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতক।

তবে দুজনের লড়াকু ব্যাটিংয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার হয়ে মেগান স্কট ১৬ রান খরচায় ৪ উইকেট নেন। অ্যানাবেল সাদারল্যান্ড পান ২ উইকেট।

জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। এলিস পেরির অপরাজিত ৬৫ এবং সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এ জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত