সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে পরাজিত শক্তি

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-13T17:00:57+06:00
2026-10-13T17:00:57+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে পরাজিত শক্তি
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:০০ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
রুহুল কবির রিজভী
পাচার করা অর্থ হাতে পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘পাগল হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে দলটি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠরা বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমান সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর ব্যাংক লুটপাট, অর্থ পাচারসহ নানা সংকটের মুখোমুখি হয়েছে। এসব সংকট সামাল দিয়ে দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হতে পারে। এ কারণে পূজামণ্ডপগুলোতে সতর্ক পাহারা রাখার পরামর্শ দেন তিনি।

পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে, সে জন্য গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রিজভী।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত