দুর্গাপূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-12T15:14:24+06:00
2026-10-12T15:14:24+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
দুর্গাপূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:১৪ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। এ কাজে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ তাদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ সোমবার প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় দুর্গাপূজাকে ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

রিজভী বলেন, বিএনপি লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না। সংকটের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি টাকার জন্য করছি না। এমপিদের জনগণের ভালো-মন্দ দেখতে হবে। সারের ডিলার বা ঠিকাদারি করার জন্য কেউ রাজনীতি করবেন না।”

বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলের মতো আচরণ করছেন না উল্লেখ করে রিজভী বলেন, ফ্যাসিবাদীরা দেশকে অরাজকতার মধ্যে ফেলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি সেই পরিস্থিতির পুনরাবৃত্তি করতে চায় না। এমন কোনো অঙ্গীকারও দলের নেই।

তিনি বলেন, বিএনপি দেশে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত