পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-13T14:39:21+06:00
2026-10-13T14:39:21+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৩৯ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা শেষে তিনি এ কথা জানান।

খায়রুল কবির খোকন বলেন, পূজা উপলক্ষে যেকোনো ধরনের হুমকি প্রতিহত করতে প্রশাসন কাজ করবে। এ ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি, যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিষয়ে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত