দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-13T14:25:28+06:00
2026-10-13T14:25:28+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৫ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য দূরদর্শী নীতি প্রণয়ন ও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূমিকম্পসহ নানা ধরনের প্রাকৃতিক ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি নদীর পাড় রক্ষা এবং বৃক্ষরোপণের মতো উদ্যোগ জোরদার করার পরামর্শ দেন। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত