খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার যুবসমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে যুবকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
আলোচনা সভায় জেলার যুবকদের নানাবিধ সমস্যা, সম্ভাবনা, তাদের প্রত্যাশা, সামাজিক কর্মকাণ্ডে তাদের ইতিবাচক ভূমিকা এবং যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে পাহাড়ের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উপর আলোচনা করা হয়।
এ সময় বিশেষ অতিথি খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন এবং মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী উপস্থিত ছিলেন।