‘সরকারকে বিপাকে ফেলতে অপচেষ্টা চলছে’: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-07T12:54:39+06:00
2026-10-07T12:54:39+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘সরকারকে বিপাকে ফেলতে অপচেষ্টা চলছে’: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫৪ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এসব ব্যক্তি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবেন না।

সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত