খুলনায় ট্রাকচাপায় সিআইডি ইনস্পেক্টর নিহত

খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-06T11:54:19+06:00
2026-10-06T11:54:19+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খুলনায় ট্রাকচাপায় সিআইডি ইনস্পেক্টর নিহত
খুলনা প্রতিনিধি
⏲ ১১:৫৪ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
খুলনা নগরীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক ইনস্পেক্টর নিহত হয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। তার মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।

মেয়ের সঙ্গে দেখা করতে গতকাল সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে খুলনায় আসেন ফজলুর রহমান। সন্ধ্যার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই পুলিশ কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত