হুথিদের ওপর ১,১২২টি হামলার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনরুদ্ধারে হুথিদের ওপর ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সামরিক বাহিনী। সোমবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

2026-10-05T11:44:56+06:00
2026-10-05T11:44:56+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হুথিদের ওপর ১,১২২টি হামলার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৪৪ এএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনরুদ্ধারে হুথিদের ওপর ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সামরিক বাহিনী। সোমবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়। সাদাহ, আল-জওফ, তাইজ ও ইয়েমেন উপকূলীয় এলাকায় পরিচালিত এসব হামলায় হুথিদের কামানের অবস্থান, রকেট লঞ্চার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

আল-নুজাইলি দাবি করেন, এই সামরিক অভিযানে আনুমানিক ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের এই রিপোর্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। সূত্র: আল জাজিরা

জ/রা

  বিষয়:   মধ্যপ্রাচ্য  বিশ্ব সংবাদ  ইয়েমেন 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত