ঢাকার বাস টার্মিনালকেন্দ্রিক যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে সরকার। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাস ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।
এ ছাড়া মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
জ/উ