ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান মার্কিন দূতাবাসের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-03T17:03:49+06:00
2026-10-03T17:03:49+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান মার্কিন দূতাবাসের
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:০৩ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়।

সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকতে পারেন। তাই কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে সঠিক ও সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় করা সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়ার ওপর জোর দিয়েছে মার্কিন দূতাবাস।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত