গুরুদাসপুরে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-02T16:47:36+06:00
2026-10-02T16:47:36+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৪:৪৭ পিএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে ১০ হাজার টাকা লভ্যাংশ দাবি করে মারধর, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রফিক নামে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামে ভুক্তভোগী রুহুল আমিনের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি, তাঁর বাবা আজাদ ও স্ত্রী ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১০ হাজার টাকা লভ্যাংশ দাবি করে রুহুল আমিনের সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে রফিকের ছেলে ওদুদ, ভাই শফিকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমিনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিনি বেগমের ভাষ্য, হাতাহাতির একপর্যায়ে রফিক মাটিতে পড়ে গেলে তাঁর ছেলে ওদুদ ও ভাই শফিকসহ ৫-৬ জন বাঁশের লাঠি ও জিআই পাইপ নিয়ে রুহুল আমিনের বাড়িতে যান। বাধা দিতে গেলে রুহুল আমিনের মা ও স্ত্রীকে মারধর করা হয় বলে তিনি দাবি করেন। পরে ওদুদ জিআই পাইপ দিয়ে রুহুল আমিনকে আঘাত করলে তাঁর ডান হাত ভেঙে যায় এবং তিনি জ্ঞান হারান বলেও দাবি করেন মিনি বেগম।

এ ঘটনায় রুহুল আমিন গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসিফ বলেন, উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত