বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-29T17:30:56+06:00
2026-09-29T17:30:56+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৩০ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করতে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

চলতি বছরে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুটি চুক্তির তথ্য প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের একটি চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার কথা জানানো হয়েছিল।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে সরকার। পরে গত ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে।

জাতীয় পতাকাবাহী বিমানকে আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী করা এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার একটি রোডম্যাপ পর্যালোচনা করা হচ্ছে।

এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারাবাহিকতায় এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত