গুরুদাসপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-28T19:33:45+06:00
2026-09-29T03:07:48+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৩:০৭ এএম
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। সোমবার বিকেল ৫টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন পৌর মেয়র প্রার্থী দুলাল সরকার। মিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত পথসভায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন দুলাল সরকারসহ বিএনপির স্থানীয় নেতারা। বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব সুফি মো. আবু সাইদ, পৌর বিএনপি নেতা সরদার হারুনুর রশিদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মাসুদ রানা প্রামাণিক, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক রবিউল করিম শাহ, সদস্যসচিব মো. শফি, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন শিং, পৌর কৃষকদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল আলিম প্রামাণিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাফিউল ইসলাম অপু, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আনাস আলি আসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী অঞ্জলী আফসারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী, সমর্থক ও কর্মী মিছিলে অংশ নেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]