গোপালগঞ্জে এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-28T19:53:27+06:00
2026-09-29T03:08:56+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৩:০৮ এএম
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. মনসুর আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা বিএনপি নেতা জিয়াউল কবীর বিপ্লব, শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ এবং গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলের আগে ডা. কে এম বাবর বলেন, এম. মনসুর আলী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও দক্ষ নেতা। তিনি শুধু জেলা বিএনপির সাধারণ সম্পাদকই ছিলেন না, দলের নেতাকর্মীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা গভীরভাবে ব্যথিত।

তিনি আরও বলেন, এম. মনসুর আলীর মতো একজন জাতীয়তাবাদী নেতা অদূর ভবিষ্যতে পাওয়া কঠিন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার কবরের আজাব মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পরে এম. মনসুর আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]