মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-28T20:08:28+06:00
2026-09-29T03:05:39+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৩:০৫ এএম
সংগৃহীত ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত প্রশিক্ষণে নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যাচাই এবং সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিরোধে করণীয় বিষয়ে উদ্যোক্তাদের নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে উদ্যোক্তাদের ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ অর্থ স্থানান্তর বা সন্দেহজনক লেনদেনের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেওয়া এবং গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অনলাইন জুয়া, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডে কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহৃত হলে তা নগদ-এর নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে বলে জানানো হয়।

প্রশিক্ষণে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে STR (Suspicious Transaction Report) ফরম পূরণের প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য প্রদান এবং নগদ-এর নির্ধারিত নীতিমালা অনুসরণ করে লেনদেন পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের স্বত্বাধিকারী মাসুদ মিয়া, নগদ-এর রিজিওনাল সেলস ম্যানেজার এ এস এম মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সামসু মিয়া, টেরিটোরি ম্যানেজার মো. রেজাউল আফসার, হাউজ ম্যানেজার কৌশিক সরকার, হাউজ সুপারভাইজার আনন্দ শেখ ও মিজানুর রহমান সুমন, হাউজ আইটি সমীর কুমার রায়সহ মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন নগদ উদ্যোক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও আইনসম্মত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। উদ্যোক্তারা যাতে অনিচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়েন এবং প্রচলিত আইন ও নগদ-এর নীতিমালা অনুসরণ করে সেবা দেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]