আগামীকাল একনেকে উঠছে ১৫ প্রকল্প

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-28T11:14:51+06:00
2026-09-28T11:14:51+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আগামীকাল একনেকে উঠছে ১৫ প্রকল্প
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের ২৯ সেপ্টেম্বরের এ সভায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

১৫টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো-‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং থ্রু এমএনসিএইচ সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিস কন্ট্রোল’, ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের চতুর্থবার মেয়াদ বৃদ্ধি।

আর্থিক খাতে রয়েছে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উন্নয়ন ও সম্প্রসারণের একটি প্রকল্পও রয়েছে।

কৃষি ও পানি সম্পদ খাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ছোট কুমার ও ধামাই নদী অববাহিকার সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা প্রকল্প রাখা হয়েছে। একই খাতে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেঘনা এলাকার সুরক্ষার প্রকল্প রয়েছে।

এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, পাঁচটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপনের প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

স্থানীয় সরকার খাতে রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে।

ভৌত অবকাঠামো খাতে রয়েছে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায়। একই খাতে যশোর, সৈয়দপুর ও রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেস অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণের প্রকল্পও রাখা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। শিল্প ও শক্তি খাতে কক্সবাজার জেলার পেকুয়া এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]