হিমলুং হিমালে তুষারধসে নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-28T10:07:04+06:00
2026-09-28T10:07:04+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
হিমলুং হিমালে তুষারধসে নিখোঁজ ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ এএম 
সংগৃহীত ছবি
নেপালের মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষারধসে পর্বতারোহীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার সকালে আকস্মিক তুষারধস শুরু হলে এ ঘটনা ঘটে। এতে একটি পর্বতারোহী দলের অন্তত ১০ সদস্য নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্বতারোহীদের পাশাপাশি তাদের সহকারীরাও রয়েছেন। তারা সবাই নেপালের নাগরিক।

উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবারও উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গত কয়েকদিনে ৭ হাজার ১২৬ মিটার বা ২৩ হাজার ৩৮০ ফুট উচ্চতার হিমলুং হিমাল শৃঙ্গের আশপাশে ভারী তুষারপাত হয়েছে। শৃঙ্গটি তিব্বতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকার কাছে অবস্থিত।

হিমালয়া হলিডেজ ট্র্যাকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তার অভিযাত্রী দলের অন্তত আটজন সদস্য নিখোঁজ হয়েছেন। তবে ঠিক কতজন পর্বতারোহীর সন্ধান পাওয়া যাচ্ছে না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বিবিসি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]