বোয়িংয়ের সঙ্গে আরও ১১ বিমান কেনার চুক্তি আজ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-22T17:59:02+06:00
2026-09-22T17:59:02+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বোয়িংয়ের সঙ্গে আরও ১১ বিমান কেনার চুক্তি আজ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে আরও ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। চুক্তি স্বাক্ষরের পর বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালে বুধবার নিউইয়র্ক সময় বিকেল ৪টা ১৫ মিনিটে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ কর্মসূচিতে এ চুক্তিকে আরও একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভবিষ্যৎ বহরের বড় অংশের জন্য মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় মহাকাশ ও বিমান নির্মাতা জায়ান্ট এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই নতুন এ চুক্তি হতে যাচ্ছে।

অতিরিক্ত ১১টি বিমান সংগ্রহের বিষয়টি বোয়িংয়ের সঙ্গে গত ৩০ এপ্রিল স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। ওই চুক্তির আওতায় ১৪টি বিমান কেনার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮।

বুধবারের নতুন চুক্তি স্বাক্ষর হলে বিমানের বোয়িং বিমান সংগ্রহের পরিকল্পনা মোট ২৫টি বিমানে উন্নীত হবে। তবে অতিরিক্ত ১১টি বিমানের মডেল, মূল্য, অর্থায়নের ব্যবস্থা এবং হস্তান্তরের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]