অপপ্রচারে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

2026-09-22T14:55:09+06:00
2026-09-22T14:58:27+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
অপপ্রচারে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৫৫ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধীদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন৷

তিনি দাবি করেন, জনগণের সাথে বারবার প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামায়াত। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ট্র্বেনে আগুন দেয়ার ঘটনায় শুধু পতিত স্বৈরাচার জড়িত, না অন্যরাও জড়িত এমন প্রশ্ন করেন রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধীদলের কর্মসূচি কোনোরকম বাধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে সরকারের ৭০ টাকা লোকসান হচ্ছে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে এক লিটার ডিজেল কিনতে সরকারের ২০৫ টাকা খরচ হলেও এতদিন ১১৫ টাকা দরে বিক্রি করা হয়েছে। ফলে প্রতি লিটারে ৯০ টাকা লোকসান হয়েছে। দাম সমন্বয়ের পরও সেই লোকসান পুরোপুরি কাটেনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিষ্টার নাসিম খান, মুখপাত্র এস এম শাহাদাত প্রমুখ।


জ/রা


  বিষয়:   সরকার  উন্নয়ন  বাধাগ্রস্ত  রিজভী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত