জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

নিউজ ডেস্ক

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বিভিন্ন রুটে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

2026-09-22T14:53:16+06:00
2026-09-22T14:53:16+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বিভিন্ন রুটে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এর আগে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ২০ সেপ্টেম্বর রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরদিন ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের আলোচনা শুরু হয়। চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এ ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা। আর দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।

এবার কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় দূরপাল্লা ও নগর পরিবহনের নতুন ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভাড়া কার্যকর হবে।

জ/শা 






  বিষয়:   জ্বালানি তেলের দাম  বাসভাড়া বৃদ্ধি  নতুন বাসভাড়া  বাসভাড়া ১৭ পয়সা 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]