জমি বিরোধের জেরে ধানের বীজে বিষপ্রয়োগের অভিযোগ

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর, বামনা (বরগুনা) প্রতিনিধি

দেশজুড়ে

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামে প্রায় ৬ একর জমিতে রোপণ করা ধানের বীজে কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি কৃষক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

2026-09-21T19:56:07+06:00
2026-09-21T19:56:07+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
জমি বিরোধের জেরে ধানের বীজে বিষপ্রয়োগের অভিযোগ
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর, বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম 
ফসল হারিয়ে কাঁদছেন কৃষক
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামে প্রায় ৬ একর জমিতে রোপণ করা ধানের বীজে কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি কৃষক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে দেওয়ানি আদালতে মামলাও চলমান রয়েছে। এরই মধ্যে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ওই জমিতে ঢুকে ধানের বীজে কীটনাশক ছিটিয়ে দেয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জমিতে গিয়ে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান কৃষক।

ভুক্তভোগী কুদ্দুস মাতুব্বর গংদের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামেদ খাঁ গংয়ের লোকজন পরিকল্পিতভাবে ধানের বীজে কীটনাশক প্রয়োগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখলে রয়েছেন এবং জমির ওপর তাদেরও দাবি রয়েছে।

কৃষকদের দাবি, প্রায় ৬ একর জমির ধানের বীজ নষ্ট হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে কৃষিকাজের ক্ষতি হলে পরিবারগুলো আরও সংকটে পড়বে বলে জানান তারা।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে চলমান জমি সংক্রান্ত বিরোধেরও আইনানুগ সমাধান চান তারা।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. হাচনাইন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জমি নিয়ে বিরোধের বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করার অভিযোগের সত্যতা ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



জ/রা




  বিষয়:   জমি  বিরোধ  ধান  বীজ  বিষ  অভিযোগ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]