গুরুদাসপুরে ২১ দরিদ্র পরিবার পেল জীবিকা উন্নয়নের উপকরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-21T15:23:10+06:00
2026-09-21T15:23:10+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে ২১ দরিদ্র পরিবার পেল জীবিকা উন্নয়নের উপকরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জীবিকা উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২১টি পরিবারের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও যানবাহনের চাবি তুলে দেন।

ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে টিসিএনসি, ভুট্টা ভাঙার মেশিন এবং মালামাল পরিবহনের জন্য তিন চাকার যান। এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বচ্ছলতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এক বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যসচিব সাইদুর রহমান ও গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা নয়, বরং আয়বর্ধক উপকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]