৭ জেলা ও এক মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-21T09:08:23+06:00
2026-09-21T09:24:04+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
৭ জেলা ও এক মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৯:২৪ এএম
সংগৃহীত ছবি
সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

ঘোষিত ইউনিটগুলো হলো-সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, শেরপুর ও সিলেট জেলা এবং সিলেট মহানগর যুবদল। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা : সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।

খুলনা জেলা : সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহসভাপতি জাবির আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

কুষ্টিয়া জেলা : সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

মুন্সীগঞ্জ জেলা : সভাপতি মোহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না।

শরীয়তপুর জেলা : সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

শেরপুর জেলা : সভাপতি মো. আতহারুল ইসলাম আতা, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

সিলেট জেলা : সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

সিলেট মহানগর : সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, ঘোষিত আংশিক কমিটিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]