সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-20T12:26:06+06:00
2026-09-20T12:26:06+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষ দেন না। তার মতে, বিভিন্ন ধরনের ব্যয়ের কারণে সরকার এখন চাপের মধ্যে রয়েছে। একদিকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের সবাইকে তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি সেটি সোনা দিয়ে মুড়িয়ে দিতেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতা-কর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]