১১ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-20T12:59:30+06:00
2026-09-20T12:59:30+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
১১ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
বিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ও নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মতামত দিয়েছে, সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের ভাষ্য, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের উদ্দেশ্যে বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই কমিটির নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো।

জোটের নেতারা বলছেন, গণভোটের রায়ের ব্যাখ্যা ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগ সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ, গণভোটের রায় নিয়ে তাদের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন বিষয়ে বক্তব্য তুলে ধরা হবে। পাশাপাশি বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও বিস্তারিতভাবে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]