রোববার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-19T15:09:08+06:00
2026-09-19T15:09:08+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
রোববার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর)। এ পরীক্ষা চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন বেলা দেড়টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারিত হবে। তবে প্রয়োজন হলে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর শেষ পরীক্ষার মধ্য দিয়ে প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজ নিজ কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।

পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]