রামপুরা ও নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-19T02:22:46+06:00
2026-09-19T02:22:46+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রামপুরা ও নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ এএম 
রামপুরা ও নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ
রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুনের ঘটনার কিছুক্ষণ পর রামপুরায় বিটিভি ভবন ও আশপাশের এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশের মুখে ইসলাম টাওয়ারের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। অপরটি ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারের ওপর বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরণ ঘটিয়েছে।

এরপর রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানার জাহান ম্যানশন সংলগ্ন মিরপুর রোড এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]