রৌমারীতে জুয়ার আসরে অভিযান, ৪১ হাজার টাকাসহ আটক ২

কুড়িগ্রাম, প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-17T21:11:00+06:00
2026-09-17T21:11:00+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রৌমারীতে জুয়ার আসরে অভিযান, ৪১ হাজার টাকাসহ আটক ২
কুড়িগ্রাম, প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম 
রৌমারীতে জুয়ার আসরে অভিযান, ৪১ হাজার টাকাসহ আটক ২
কুড়িগ্রামের রৌমারীতে রাতের আঁধারে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানে আটক দুজন হলেন কাউনিয়ার চর এলাকার মো. সাইদুর রহমান (৪৮) এবং চর বড়াইকান্দি এলাকার মো. ওহিদুজ্জামান (৪০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪১ হাজার ১৯০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় এ অভিযান চালায় রৌমারী থানা পুলিশের কুইক রেসপন্স টিম (QRT)। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় তারা জুয়া খেলছিলেন। পরে তাদের হেফাজত থেকে জুয়ার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় রৌমারী থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়ার আসরকে কেন্দ্র করে যাতে সামাজিক ও পারিবারিক অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়েও পুলিশ নজর রাখছে।

তিনি বলেন, জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং জুয়ার আসর পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]