জেদ্দায় ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু

জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-09-19T08:45:40+06:00
2026-09-19T08:45:40+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
জেদ্দায় ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৫ এএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের জেদ্দায় ঘুমের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল্লাহ আল ফয়েজ (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা শহরে নিজের কক্ষে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ফয়েজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে। তিনি তার দুই ভাইয়ের সঙ্গে সৌদি আরবের জেদ্দায় বোরকার ব্যবসা করতেন বলে জানা গেছে।

নিহতের মামা মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন ভাই মামুনুর রশিদ, ফয়সাল ও ফয়েজ মিলে জেদ্দা শহরে তিনটি বোরকার দোকান পরিচালনা করতেন।

তিনি জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য অন্যরা ফয়েজকে তার কক্ষ থেকে ডাকতে যান। তবে কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ শাহেদ বলেন, ইতোমধ্যে সৌদি আরব থেকে ফয়েজের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে আনা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]