ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা বিলটির পক্ষে ২৬২টি এবং বিপক্ষে ১৫৯টি ভোট পড়ে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটির আনুষ্ঠানিক নাম ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। এর প্রধান লক্ষ্য ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো। বিলটি উত্থাপন করেছিলেন লিন্ডসে গ্রাহাম নিজেই।
এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদেও পাস হওয়ার পর এখন এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।
বিলটির আওতায় ১৯৯৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষর করা ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’-এর মেয়াদও বাড়ানো হয়েছে। আইনটির বর্তমান মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও নতুন ব্যবস্থায় এর কার্যকারিতা আরও পাঁচ বছর বাড়ানো হবে।
ভোটাভুটির সময় ডেমোক্র্যাট দলের কয়েক ডজন প্রতিনিধি নিজ দলের অবস্থান থেকে সরে গিয়ে অধিকাংশ রিপাবলিকান সদস্যের সঙ্গে বিলটির পক্ষে ভোট দেন। তথ্যসূত্র: আল-জাজিরা
জ/উ